মিল চালু বা বন্ধ
আজ খাবেন কি না, এক ট্যাপেই জানিয়ে দিন। ম্যানেজার দিনের হিসাব চূড়ান্ত করলে রেট অনুযায়ী টাকা নিজে থেকেই কেটে যায়।
মুঠোমেসAndroid app · Made in Bangladesh
মিল, বাজার আর টাকার হিসাব — সব এক অ্যাপে। কে কয়দিন মিল খেল, কে বাজার করল, কার হাতে কত আছে; মেসের প্রত্যেকে যেকোনো সময় নিজেই দেখে নিতে পারেন।
১,৩০০+ শিক্ষার্থী ব্যবহার করছেন ব্যবহার করা যায় বিনামূল্যে পুরোটাই বাংলায়
| সদস্য | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | খরচ |
|---|---|---|---|---|---|---|
| রাফি | ১ | ১ | ১ | ০ | ১ | ৳ ২০০ |
| তানভীর | ১ | ½ | ১ | ১ | ১ | ৳ ২২৫ |
| সাকিব | ০ | ১ | ১ | ১ | ০ | ৳ ১৫০ |
| নাহিদ | ১ | ১ | ½ | ১ | ১ | ৳ ২২৫ |
| ইমরান | ১ | ১ | ১ | ১ | ১ | ৳ ২৫০ |
| সর্বমোট | ৳ ১,০৫০ | |||||
The notebook problem
কে কয়দিন মিল খেয়েছে সেটা এক খাতায়, বাজারের খরচ আরেক জায়গায়, জমার হিসাব মেসেঞ্জারের চ্যাটে। মাস শেষে সব একসাথে যোগ করতে বসলে হিসাব মেলে না — আর তখনই শুরু হয় অস্বস্তি।
What it does
অ্যাপের প্রতিটি হিসাব নিজে থেকেই যোগ হয় — কাউকে ক্যালকুলেটর নিয়ে বসতে হয় না।
আজ খাবেন কি না, এক ট্যাপেই জানিয়ে দিন। ম্যানেজার দিনের হিসাব চূড়ান্ত করলে রেট অনুযায়ী টাকা নিজে থেকেই কেটে যায়।
জমা, খরচ আর কর্তন — সব এক তালিকায়। প্রত্যেক সদস্য নিজের বর্তমান ব্যালেন্স যেকোনো সময় দেখতে পান।
কোন দিন কে বাজারে যাবে, তালিকা আগেই ঠিক করা থাকে। চাইলে পুরো তালিকা পিডিএফ করে মেসের গ্রুপে পাঠিয়ে দিন।
কেনা প্রতিটি আইটেম আর তার দাম লিখে রাখুন; মোট খরচ নিজে থেকেই যোগ হয়ে মেসের হিসাবে বসে যায়।
মিল চূড়ান্ত হলো, নতুন লেনদেন যোগ হলো, কাল আপনার বাজারের পালা — জরুরি খবর ফোনেই পৌঁছে যায়।
প্রতি মাসে দায়িত্ব হস্তান্তর হয় এক ট্যাপে। আগের মাসের সব হিসাব অক্ষত থাকে, কিছু হারায় না।
Getting started
অ্যাকাউন্ট খুলে নিজের মেসটি যোগ করুন আর মিলের রেট বসিয়ে দিন।
বাকিরা অ্যাপ থেকেই মেসে যোগ দেবেন। প্রত্যেকের জন্য আলাদা ব্যালেন্স খোলা হয়।
সদস্যরা নিজেরাই মিল চালু-বন্ধ করেন; ম্যানেজার দিন শেষে হিসাব চূড়ান্ত করেন।
পুরো মাসের মিল, বাজার আর লেনদেন এক জায়গায় — বসে বসে যোগ করার দরকার নেই।
In the app
অ্যাপ খুললেই প্রথমে চোখে পড়ে নিজের ব্যালেন্স আর আজকের মিলের অবস্থা। মিল বদলাতে ভেতরে ঢুকতে হয় না — ড্যাশবোর্ড থেকেই এক ট্যাপ।
Transparency
মেসের হিসাব নিয়ে বিশ্বাসের জায়গাটা নষ্ট হলে বাকি কিছুই আর কাজে লাগে না। তাই অ্যাপে কোনো হিসাব কারও কাছ থেকে লুকানো থাকে না।
Free on Android
ইনস্টল করে মেস তৈরি করতে দুই মিনিট। খাতাটা তুলে রাখার জন্য এটুকুই যথেষ্ট।
Google Play থেকে নিন